গোসলে পানি অপচয় করতে বারণ করেছিলেন মা। এই নিয়ে বাকবিতণ্ডায় চুয়াডাঙ্গায় মাকেই হত্যা করলো ছেলে। পুলিশ জানায়, সকালে দামুড়হুদা উপজেলার দর্শনায় নিজ বাড়ীর টিউবয়েলে গোসল করছিল ছেলে ইদ্রিস আলী। এসময় মা কদেবানু বেগম অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয় ছেলে। কাঠের গুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে জখম হয় মা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছেলে ইদ্রিস আলীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কাঠের গুড়িটি উদ্ধার করা হয়েছে।
Enjoy and stay connected with us:
Subscribe to Jamuna Television on
YouTube https://Youtube.com/jamunatvbd
Like Jamuna Television on
Facebook https://fb.com/JamunaTelevision
Follow Jamuna Television on
Twitter https://twitter.com/JamunaTV
For More update visit https://www.jamuna.tv
#JamunaTV #Jamuna_Television #MotherKiller
0 Comments